সিলেট ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, জুলাই ২, ২০১৮
মাঠে ময়দানে ডেস্কঃ সকল আলোচনা আর সমালোচনাকে পেছনে ফেলে ব্রাজিল পৌঁছে গেছে রাশিয়া বিশ্বকাপের সুপার এইটে। ব্রাজিলের জয়ের নায়ক নেইমার। ব্রাজিলিয়ময় ফুটবলে পরাস্ত মেক্সিকো। সাম্বার সুর ও তাল ছড়িয়ে পরে পুরো ম্যাচে। দাপটের সঙ্গেই ম্যা জিতে ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।
নেইমারের নৈপূণ্যে ব্রাজিলের খেলা ছিল ছন্দময়। গতিময়। ম্যাচের পুরোটা সময়জুড়ে নেইমার দলকে সামনে থেকে লীড দিয়ে গেছেন। উৎসাহ দিয়ে দলের খেলোয়াড়দের উজ্জীবিত করেছেন।
বিশ্বকাপের কঠিন লড়াইয়ের ম্যাচে সোমবার (২ জুলাই) সামারা এরিনায় মাঠে বাংলাদেশ সময় রাত ৮টায় শেষ ষোলোর হাইভোল্টেজ নামে ব্রাজিল-মেক্সিকো।
এই ম্যাচকে ঘিরে বিশ্বময় উত্তেজনা ও উৎকণ্ঠা ছড়িয়ে পরেছিল। একে একে বড় দলগুলোর বিদায় নিচ্ছে এবারের আসর হতে। ব্রাজিলের ভাগ্যে ই আছে। তা দেখার জন্য অধীর অপেক্ষায় দলবল নির্বিশেষে সবাই টেলিভিশন সেটের সামনে উপস্থিত।
হতাশ করেননি নেইমার। দলের হয়ে প্রথম গোলটি উদযাপন করেছেন এই তারকা ফুটবলার। পরে বদলি হিসেবে মাঠে নামা রবার্তো ফিরমিনোরকে দিয়ে করিয়েছেন দ্বিতীয় গোল।
ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশুন্যভাবে। শুরু থেকেই রক্ষণে দারুণ দক্ষতা দেখায় মেক্সিকান রক্ষণ। বিশেষ করে মেক্সিকান গোলরক্ষক গুইয়েরমো ওচোয়ার অসাধারণ কিছু সেভে নেইমার-জেসুসরা ব্যর্থ হন। মেক্সিকোর হ্যাভিয়ের হার্নান্দেজরা আক্রমণে ঊঠে গোলের পাননি।
ফলে গোলশুন্য অবস্থায় বিরতিতে যায় উভয় দল।
দ্বিতীয়ার্ধেই স্বমহিমায় ফেরে ব্রাজিল। নেইমার ঝলসে উঠেন। প্রথম গোল করে ও দ্বিতীয় গোলে সহায়তা করে নিজেকে আলাদা করে রাখেন এই পিএসজি তারকা।
দ্বিতীয়ার্ধে মেক্সিকোর ডিফেন্স ভাঙে ব্রাজিল তারকা নেইমার বল নিয়ে ছুটে যান। খেলার ৫১ মিনিটে দারুণ ক্ষিপ্রতায় মাঝমাঠ থেকে বল টেনে মেক্সিকোর ডি বক্সে পৌঁছে দারুণ ক্রস দেন উইলিয়ান।

নেইমার গোলবারের সামনে থেকে ডান পায়ের আলতো টোকায় মেক্সিকোর জালে বল জড়িয়ে দেন। চলতি বিশ্বকাপে নেইমারের এটি দ্বিতীয় গোল করেন। এগিয়ে যায় ব্রাজিল।
বিশ্বকাপ আসরে নেইমারের ষষ্ঠ গোলের রেকর্ড। সমান গোল আছে বিশ্বকাপজয়ী ব্রাজিল তারকা রবার্তো রিভেলিনো ও বেবেতোর।
ম্যাচের ৮৮ মিনিটের গোলে মেক্সিকোর বিপক্ষে ব্যবধান বাড়ায় ব্রাজিল। বা প্রান্ত থেকে নেইমারের লম্বা পাস থেকে বদলি হিসেবে মাঠে নামা রবার্তো ফিরমিনোর পায়ের আলতো ছোয়ায় ৮৮ মিনিটের গোলে মেক্সিকোর বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল। মেক্সিকোর বিপক্ষে বিশ্বকাপে গোল না খাওয়ার রেকর্ড বজায় রাখলো।
এমন দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচসেরাও হয়েছেন নেইমার।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি