সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২১
প্রভাতবেলা ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের চলমান সব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দিনের মতো নীলক্ষেত মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
বুধবার সকাল ৯টায় নীলক্ষেত মোড়ে অবস্থান নেন তারা। এর ফলে ওই সড়ক ও আশপাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
আন্দোলরত ঢাকা কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জুনায়েদ সিদ্দিকী বলেন, একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হয়ে সেশনজটে পড়েছি। এছাড়া করোনা আমাদের এক বছর পিছিয়ে দিয়েছে। সম্প্রতি পরীক্ষা শুরু হয়েছে। কোনো কোনো কলেজে তৃতীয় ও চতুর্থ বর্ষের পরীক্ষা চলছে। এর মধ্যে আবার আমাদের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত অবিবেচনাপূর্ণ। এ সিদ্ধান্ত আমরা মানি না।
তিনি বলেন, হল-ক্যাম্পাস বন্ধ। পরীক্ষার কারণে আমরা মহামারির মধ্যে বাড়ি থেকে এসে মেসে উঠেছি। এমনিতেই অনেক সমস্যায় আছি। কিছুদিন পরপর এ ধরনের সিদ্ধান্ত নিলে আমরা অর্থনৈতিকভাবে আরো সমস্যায় পড়বো। কর্তৃপক্ষকে আমাদের বিষয়ে ভাবতে হবে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় নীলক্ষেত মোড়ে প্রথমে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এরপর তারা রাত ১০টা পর্যন্ত নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছিলেন। এ সময় তারা পরীক্ষা গ্রহণের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে এবং স্লোগান দেন।
শিক্ষার্থীরা বুধবার আবারো রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করবেন বলে জানিয়েছিলেন।
ঢাকা কলেজের শিক্ষার্থী রাশেদুল ইসলাম বলেন, আমাদের দুটি পরীক্ষা বাকি রয়েছে। পরীক্ষার জন্য ঢাকায় অবস্থান করছি। এখন বলা হচ্ছে, পরীক্ষা স্থগিত। আমরা এটা মানি না।
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের বৈঠক হয়। বৈঠকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরপরেই শিক্ষার্থীরা নীলক্ষেত মোড় অবরোধ করেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি