পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, জুন ৯, ২০১৮

মাঠে ময়দানে ডেস্কঃ এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনালে ভারত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে নারী এশিয়া কাপের ফাইনালে উঠে গেছে ভারত।

 

১০ জুন এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনালে খেলবে ভারত ও বাংলাদেশ।

 

শনিবার (৯ জুন)  কিনারারা একাডেমি ক্লাব মাঠে দুই শক্তিশালী দল মাঠে নামে।

 

টসে জিতে পাকিস্তান প্রথমে ব্যাটিংয়ে নামে। ভারতের আক্রমনাতবক বোলিংয়ের সামনে মাত্র ৭২ রান করতে সক্ষম হয় নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে।

 

ইনিংসের পঞ্চম বলেই শিখা পান্ডের শিকার হন ওপেনার সৈয়দা ফাতিমা (০)। বিসমা মারুফ বাউন্ডারী মেরে শুরু করলেও টিকটে পারেননি বেশী সময়। অনুজার বলে আউট হয়ে ফিরে যান এই টপ অর্ডার ব্যাটার। অপর প্রান্তে বিবি নাহিদা হাত খুলে খেলার চেষ্টা করেছেন। পাকিস্তান চতুর্থ ওভারে হারায় দলের আর এক অভিজ্ঞ ব্যাটার জাবেরিয়াকে (৪)। মাত্র ২২ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে বিসমা মারুফের দল। নাহিদা ১৮ রান করে স্ট্যাম্পিং হন তানিয়া বাটিয়ার বলে। পাকিস্তান শেষ ৭ ওভারে ৪১ রান করে উইকেট হারিয়ে।

আরও পড়ুন  ইমরুল–তামিমের পর মাহমুদউল্লাহ আউট!

ভারতের স্পিনার  একতা বিষিত নিয়েছেন ৩/১৪ উইকেট।

 

পাকিস্তানের দেয়া ৭৩ রানের টার্গেট নিয়ে খেলতে নামে ভারত।

 

ভারতের শুরুটাও ভাল ছিল না ইনিংসের শুরুতেই পাকিস্তানী লেগ স্পিনার আমান আমিরের শিকার হন অভিজ্ঞ মিতালী রাজ। আমানের দ্বিতীয় সাফল্য আসে দিপ্তি শর্মাকে আউট করার মধ্য দিয়ে। হারমানপ্রিত ভারতের হয়ে লড়ে যান। ১৪ ওভারে অর্ধশত রান তুলে নেয় ভারত। সমরিতি ও হারমানপ্রিত ৫৩ বলে ৬৫ রানের জুটি বেঁধে ভারতকে জয়ের কাছাকাছি নিয়ে যান। মাত্র ৮ রান বাই থাকতে আঊট হয়ে ফিরে যান সমরিতি (৩৮)। ভারত ১৬.১ ওভারে তিন উইকেট হারিয়ে জয় তুলে নেয়। হারমানপ্রিত শেষ পর্যন্ত ৩৪ রানে অপরাজিত ছিলেন।

 

পাকিস্তানঃ ৭২/৭ (২০ ওভার)।
নাহিদা-১৮, বিসনা-৪, জাবেরিয়া-৪, বিষিত-৩/১৪।
ভারতঃ৭৩/৩ ( ১৬.১) ।
হারমানপ্রিত-৩৪*, সমরিতি-৩৮।
ভারতঃ ৭ উইকেটে জয়ী।

সর্বশেষ সংবাদ