সিলেট | |
প্রকাশিত: 11:58 AM, October 25, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
স্বাস্থ্যবিধি মেনে শারদীয় দুর্গাপূজার সকল আনুষ্ঠানিকতায় অংশ নেয়ার আহবান জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
শনিবার (২৪ অক্টোবর) রাতে নগরীর করেরপাড়া দুর্গামন্দিরের পূজামন্ডপসহ কয়েকটি ওয়ার্ডের পূজামন্ডপ পরিদর্শন করেন সিসিক মেয়র।
এসময় তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে এবার শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা অনেকটা সীমিত আকারে পালন করতে হচ্ছে। ধর্মীয় সম্প্রীতির এই নগরে যাতে শান্তিপূর্ণভাবে পূন্যার্থিরা পূজার আনুষ্ঠানিকতা পালন করতে পারেন তার জন্য নগরবাসির সহযোগিতা কামনা করেন তিনি।
সিসিক মেয়র বলেন, সিলেট মহানগরীর পূজা মন্ডপগুলোতে নির্বিঘ্নে পূজা পালনে সিলেট সিটি করপোরেশন সার্বিক সহযোগিতা করছে। মন্ডপ এলাকায় প্রতিরাতে জীবানুনাশক ছিটানো হচ্ছে। পরিস্কার পরিচ্ছন্নতায় বিশেষ টিম কাজ করছে।
এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, কাউন্সিলর মো. ইলিয়াছুর রহমান, কাউন্সিলর বিক্রম কর সম্রাট সহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি