১ম থেকে ৮ম শ্রেণি পর্যন্ত সবাই পাস

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০

 ১ম থেকে ৮ম শ্রেণি পর্যন্ত সবাই পাস
পশ্চিমবঙ্গ সংবাদদাতা:

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীকে স্ব স্ব ক্লাসে পাস করানোর ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। এসব ক্লাসে কোনো শিক্ষার্থীর পাসে আটকানো হবে না বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সূত্র: আনন্দবাজার।

বৃহস্পতিবার (২ এপ্রিল) শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাসগুলোর শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে কোনও বাধা নেই। তবে নবম থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযুক্তিকে কাজে লাগিয়ে কীভাবে পড়াশোনা চালানো যায়, তা নিয়ে চিন্তাভাবনা চলছে।

তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত অনুযায়ী এ বছর প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীকে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে। এসব ক্লাসে কেউ ফেল করবে না। নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিশেষ কর্মসূচি নেয়ার চেষ্টা চলছে। ই-মেইল, ওয়েবসাইট এমনকি টেলিভিশনের মাধ্যমেও তা করা সম্ভব্য কি না, সে বিষয়ে কাজ চলছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অনুমোদন দিলেই তা কার্যকর করা হবে।

আরও পড়ুন  ওআইসিকে শক্তিশালী করতে চাই : মোমেন

এদিকে রাজ্যটিতে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউনের ঘোষণা দিয়েছে মমতা সরকার। শেষ খবর পাওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ৩৭। মৃত্যু হয়েছে তিন জনের। সুস্থ হয়ে উঠেছেন ৬ জন। আর গোটা ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ১৯৬৫ জন। এক দিনে দেশটিতে মৃত্যু হয়েছে ৯ জনের। দেশটিতে মোট মৃতের সংখ্যা ৫০।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ