ফুলছড়িতে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

প্রকাশিত: 12:06 PM, July 28, 2020

ফুলছড়িতে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

প্রতিনিধি, গাইবান্ধা:

গাইবান্ধার ফুলছড়িতে পাঠ ধোয়ার সময় বজ্রপাতে লালচান মিয়া ( ২২) ও নুর মোহাম্মদ (৩৯) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার(২৭ জুলাই) বিকালে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত লালচান মিয়া এরেন্ডাবাড়ী ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামের বাহার উদ্দিনের ছেলে এবং নুর মোহাম্মদ একই গ্রামের প্রয়াত ইনসাফ আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে এরেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম মোস্তফা জানান, লালচানের বাড়ির পাশে জলাশয়ে নুর মোহাম্মদ বৃষ্টির মধ্যে পাঠ ধোয়ার কাজ করছিলেন। হঠাৎ একটা বিকট শব্দে বজ্রপাত হয়। এ সময় তারা দুইজন আহত হয়ে মাটিতে পড়ে যায়। পরে আশে পাশের লোকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া পথে তাদের মৃত্যু হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ