সিলেট ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
শনিবার (১৫ আগস্ট) সকাল দশটায় কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে নগর ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর আজম খান, কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, কাউন্সিলর ইলিয়াসুর রহমান, কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, কাউন্সিলর অ্যাডভোকেট সালমা সুলতানা, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী, সচিব ফাহিমা ইয়াসমিন, প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান, কর কর্মকর্তা রমিজ উদ্দিন, এসেসর চন্দন দাস, বস্তি উন্নয়ন কর্মকর্তা আবুল ফজল খোকন, শিক্ষা, সংস্কৃতি, পাঠাগার ও সমাজকল্যাণ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী।
পরে সবাইকে নিয়ে নগর ভবন চত্বরে দুটি ফলদ বৃক্ষের চারা রূপণ করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি