সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২০
মাঠে ময়দানে ডেস্ক:
অবশেষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পেয়েছে তাদের নতুন পেস বোলিং কোচ। এ পদের জন্য দায়িত্ব নিলেন ওতিস গিবসন। যিনি দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ হিসেবে নিযুক্ত ছিলেন। তার সঙ্গে ২ বছরের চুক্তি করেছে বিসিবি।
আজ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে তারা।
বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘ওতিস গিবসন দারুণ অভিজ্ঞতা সম্পন্ন। বিশ্বব্যাপি কোচিং করিয়েছেন। আমি নিশ্চিত, বাংলাদেশ দলের কোচিং স্টাফে গিবসন হবেন মূল্যবান অন্তর্ভুক্তি।’
এদিকে আগামীকাল বাংলাদেশ দলের সঙ্গে পাকিস্তান সফরে যাবেন এইচপি টিম কোচ চম্পাকা রামানায়েকে। আর লাহোরে দলের সঙ্গে যোগ দেবেন গিবসন।
গত ডিসেম্বরে শার্ল ল্যাঙ্গাভেল্ট স্বেচ্ছায় দায়িত্ব ছেড়ে দেয়ার পর পেস বোলিং কোচের সন্ধান করতে থাকে বিসিবি। তখন এই পদের জন্য আগ্রহ দেখান ৫০ বছর বয়সী গিবসন।
গত বিশ্বকাপে প্রোটিয়াদের কোচের দায়িত্বে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ক্রিকেটার। টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার ভরাডুবির পর চাকরিচ্যুত হন তিনি।
এর আগে ২০০৭-১০ পর্যন্ত ইংল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব পালন করেন ওতিস গিবসন। ২০১০-১৪ পর্যন্ত তিনি ছিলেন ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি