সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০
প্রতিনিধি,বানিয়াচং(হবিগঞ্জ):
হবিগঞ্জের বানিয়াচংয়ে কারসাজির মাধ্যমে পেয়াজের মূল্য বৃদ্ধির কারণে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসা প্রতিষ্টানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সাধারণ ক্রেতার অভিযোগের ভিত্তিতে বিকাল ৪ টার দিকে উপজেলার বড়বাজারের অভিযান চালায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এ সময় ৩টি ব্যবসা প্রতিষ্টানকে ২৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। অতিরিক্ত দামে পেয়াজ বিক্রি করার কারনে বড়বাজারের ব্যবসায়ী আমীর হোসেন মিয়াকে ১০হাজার টাকা,আওলাদ মিয়াকে ১০হাজার ও মুহিবুর মিয়াকে ৫হাজার টাকা অর্থদন্ড করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট মাসুদ রানা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন বানিয়াচং থানার এসআই আব্দুস ছাত্তারসহ একদল পুলিশ সদস্য ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি