বিয়ানীবাজারে ব্যবসায়ীর কংকাল উদ্ধার

প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, জুলাই ৮, ২০২০

বিয়ানীবাজারে ব্যবসায়ীর কংকাল উদ্ধার

 

প্রতিনিধি, বিয়ানীবাজার:

 

বিয়ানীবাজার থেকে নিখোঁজের এক বছর পর কামাল হোসেন (৪০) নামের এক ব্যবসায়ী কংকাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে আটক আমির হোসেনের দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে উপজেলার আলীনগর ইউনিয়নের খলাগ্রামের গাছতলা এলাকা থেকে নিখোঁজ ব্যক্তির কংকাল উদ্ধার করা হয়।

 

নিখোঁজ ব্যবসায়ী কামাল হোসেনকে (৪০) খুনের পর লাশ গুম করতে ঘাতকরা একটি পুকুড়পাড়ে গর্ত করে তার লাশ পুঁতে রাখে বলে পুলিশ জানায়। তবে যে বাড়ির পুকুরপাড় থেকে কংকাল উদ্ধার করা হয় ওই বাড়িটি নিহত কামাল হোসেনের। এখানে তারা কেউ বসবাস করেন না। কামাল হোসেন চারখাই ইউনিয়নের আদিনাবাদ গ্রামের মৃত রকিব আলীর ছেলে।

 

জানা গেছে, ব্যবসায়ী কামাল হোসেন নিখোঁজ হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল। তবে তার কোন সন্ধান না পাওয়ায় ব্যবসায়ীর ভাই থানায় নিয়মিত মামলা করেন। এ মামলার তদন্তে উঠে আসে দোকান কর্মচারী আমির উদ্দিন ব্যবসায়ী নিখোঁজের ঘটনায় জড়িত। ঘটনার পর থেকে আমির উদ্দিনও পলাতক ছিলেন।

আরও পড়ুন  গণভোট আয়োজনে সরকার গড়িমসি করছেঃ জামায়াত

 

পুলিশ জানায়, ব্যবসায়ী কামাল হোসেনের নিখোঁজ ঘটনায় রহস্য উদঘাটন করতে সোমবার দোকানের কর্মচারী আমির উদ্দিনকে কানাইঘাটের সীমান্তবর্তী এলাকা থেকে আটক করা হয়। তাকে ধরতে দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান চালায় থানা পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তার দেয়া তথ্যের ভিত্তিতে কংকাল উদ্ধার করা হয়।

 

চারখাই ইউপি চেয়ারম্যান মাহমুদ আলী বলেন, ব্যবসায়ী কামাল হোসেন চারখাই বাজারে মুদির দোকান ছিলো। তার ব্যবসায়ীক প্রতিষ্ঠানের নাম কামাল স্টোর। নিখোঁজের পর থেকে তার সন্ধান পেতে স্বজনরা অনেক চেষ্টা করে আসছিল।

 

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বলেন, আটক আমির পূর্বে থেকেই আমাদের সন্দেহের তালিকায় ছিল। পুলিশ পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা জাহিদুল হক তাকে কানাইঘাটের সীমান্ত এলাকা থেকে আটক করে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ