বড়লেখায় আসছেন আজহারী

প্রকাশিত: 6:06 PM, February 3, 2020

বড়লেখায় আসছেন আজহারী

 

সংবাদদাতা,বড়লেখা:

 

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় জুভেনাইল সোসাইটি বৃহত্তর কলাজুরার উদ্যোগে আয়োজিত ৩ দিনব্যাপি তাফসীর মাহফিলে আসছেন এ সময়ের আলোচিত ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী ।

 

আগামী ১০ ফেব্রুয়ারী শুরু হচ্ছে এই তাফসির মাহফিল। এ তাফসির মাহফিলে আরও আসছেন মাওলানা কামাল উদ্দিন জাফরী ও মাওলানা তারেক মনোয়ার ।

 

প্রতিদিন বেলা আড়াইটা থেকে রাত ১১টা পর্যন্ত কলাজুরা ফুটবল মাঠে ঐতিহাসিক এ তাফসির মাহফিল অনুষ্ঠিত হবে। মহিলাদের জন্যও ব্যবস্থা করা হচ্ছে পৃথক প্যান্ডেল।

 

জুভেনাইল সোসাইটি বৃহত্তর কলাজুরার (দক্ষিণভাগ) সভাপতি শিবলু আহমদ ও সাধারণ সম্পাদক জুনেদ আহমদ জানান, ১০ ফেব্রুয়ারি সোমবার প্রথম দিন রাত ৮টা ৩০ মিনিট থেকে প্রধান অতিথি হিসেবে তাফসির পেশ করবেন মাওলানা কামাল উদ্দিন জাফরী , এ দিন বাদ মাগরিব প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করবেন হযরত মাওলানা শেখ আবুল কালাম আজাদ , তাফসির মাহফিলের দ্বিতীয় দিন ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে তাফসির পেশ করবেন মাওলানা তারেক মনোয়ার । এদিন রাত ৭টা ৩০ মিনিট থেকে তাফসির পেশ করবেন হযরত মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী , ১২ ফেব্রুয়ারি বুধবার তৃতীয় ও শেষ দিনের মাহফিলে রাত ৯ টা ৩০ মিনিট থেকে প্রধান অতিথি হিসেবে তাফসির পেশ করবেন মাওলানা ড. মিজানুর রহমান আজহারী।

আরও পড়ুন  প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সিকৃবি'র অনুদান

 

শেষ দিনে রাত ৮টা থেকে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করবেন হযরত মাওলানা মো. মাহমুদুল হাসান । এ দিন বাদ মাগরিব বিশেষ অতিথি হিসেবে তাফসির পেশ করবেন হযরত মাওলানা মীর্জা ইয়াসিন আরাফাত ।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ