ভিপি মাহবুব কারাগারে

প্রকাশিত: 9:07 AM, April 28, 2018

ভিপি মাহবুব কারাগারে
প্রভাতবেলা প্রতিবেদক: সাবেক ছাত্রদল নেতা ভিপি মাহবুবকে  কারাগারে প্রেরণ করা হয়েছে। সিলেট আইন মহাবিদ্যালয়ের সাবেক ভিপি, সবেক ছাত্রদল নেতা ও জেলা বিএনপির সদস্য মাহবুবুল হক চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।  (২৭ এপ্রিল) শুক্রবার ভোরে উপ-শহর নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিলেট মহানগর পুলিশের শহপরান (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন প্রভাতবেলাকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মাহবুবুল হকের বিরুদ্ধে ৬টি মামলার ওয়ারেন্ট রয়েছে। এসব মামলায় পলাতক ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে নগরের উপশহরের একটি  বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার বিকেলেই তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ