সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৪
প্রভাতবেলা ডেস্ক: মানিকগঞ্জের সিংগাইরে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন।
সোমবার (৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের আউটপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে সদর উপজেলার বালিরটেক থেকে মানিকগঞ্জ শহরগামী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ তিন জন নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিন জনের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নিহত ব্যক্তিদের নাম পরিচয় জানা যায়নি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি