সিলেট | |
প্রকাশিত: 5:09 PM, October 11, 2020
প্রভাতবেলা ডেস্ক:
মেহেরপুরের গাংনী থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আল্লাহর দলের ২ সদস্যকে লিফলেট জিহাদী বইসহ গ্রেফতার করেছে সিরাজগঞ্জ র্যাব-১২। শনিবার (১০ অক্টোবর) রাতে ওই থানাধীন বাঁশবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন, মেহেরপুর সদর উপজেলার খোকসা শেখপাড়া গ্রামের মজিরুল ইসলামের ছেলে মহিদুল ইসলাম (৩৪) এবং আব্দুস সালামের ছেলে পাপন মোল্লা (২৭)।
র্যাব-১২ এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম (পিএসসি) সাংবাদিকদের জানান, ‘বেশ কিছুদিন ধরে কৌশলে আল্লাহ দলের সদস্য মহিদুল ইসলাম ও পাপন মোল্লা সংগঠনের নতুন সদস্য সংগ্রহ, লিফলেট বিতরন ও চাঁদা আদায় করে আসছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান জানতে পেরে র্যাব-১২ এর সিরাজগঞ্জ সদর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমানের নেতৃত্বে একটি টিম বাঁশবাড়িয়া বাজারে অভিযান চালায়।’
এ সময় ৩টি উগ্রবাদী জিহাদী বই, ১১টি লিফলেটসক তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি