যে মাঠে বেড়ে উঠেছে মোহাম্মদ আশরাফুল, মাঠটিকে বাঁচিয়ে রাখুন

প্রকাশিত: 5:14 PM, May 24, 2018

বাসাবো মাঠ । আমাদের কাছে ক্রিকেটের তীর্থ ভূমির মত। আমাদের প্রিয় খেলার মাঠ।

একটা সময় এখানে ছিল খেলোয়াড়দের উর্বর মাটি। যে মাঠে বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলা করে উঠে এসেছিলো বাংলাদেশ ক্রীড়াজগতে সেবা প্রদান করা অনেক ক্রিকেট, ফুটবল, ভলিবল খেলোয়াড়।

যাদের নাম আমরা শ্রদ্ধার সঙ্গে নিয়ে থাকি। সেই প্রিয় বেলাল ভাই, তসু ভাই,পারভেজ ভাই, হেলাল ভাই, আমান ভাই, ধনু ভাই, তারেক ভাই, সেলিম ভাই,শাহআলম ভাই,আলম ভাই।

নতুন প্রজন্মের মোহাম্মদ আশরাফুল সহ আরও অনেকেই।

এই মাঠে প্র্যাকটিস করে জাতীয় দলে খেলেছেন অনেকেই। বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন আশরাফুল। বাসাবো এবং মাদারটেক খেলা হতো প্রতিযোগিতার মতো লড়াই করে।

ক্রিকেট টূর্নামেনট হতো যেখানে জাতীয় দলের খেলোয়াড়রা খেলেছেন মোহাম্মদ রফিক ভাই, দূর্জয় ভাই, সূজন ভাই, অপি ভাই, হাবিবুল বাসার সুমন ভাই, রোকন ভাই, শিপন ভাই, জাভেদ ওমর ভাই, শান্ত ভাই, সিজান ভাই, হান্নান সরকার, সফি বাবু ভাই,আতিয়ার ভাই, মোহামদ শরিফ সহ অনেকেই। বিদেশি খেলোয়াড় ও খেলেছেন। যা কিনা এলাকার তরুনদের খেলার প্রতি উৎসাহ প্রদান করতো।

আরও পড়ুন  মোস্তাফিজ-মিরাজের আঘাতে বিধ্বস্ত শ্রীলঙ্কার টপ অর্ডার

এখন আর সেই খেলা নেই আছে শূধু ধূলা। আর বাবাখোর, নেশা খোরদের কারখানা এবং বেয়াদবের অফিস। নেই কোন উদ্যাক্তা। বড় ভাইরা হাত পা গুটিয়ে বসে আছেন জুনিয়রদের বেয়াদবির ভয়ে!

আমাদের এলাকার জনপ্রতিনিধির দৃষ্টি আকর্ষন করে বলছি আমাদের বাসাবো খেলার মাঠ আমাদের ফিরিয়ে দিন। এখানকার তরুণরা খেলার প্রতি উৎসাহিত হবে। যারা প্রকৃত খেলা প্রেমি। সেই পরিবেশ তৈরি করুন।

পরিবেশটা নষ্ট হতে দেবেন না।

এখনে বর্তমানে শূধু এই এলাকার কাজি অনিক ছাড়া আর কেউ নাই সর্বোচচ পর্যায়ে খেলার মত। যে মাঠে এত তারকাদের পদচিহ্ন পড়েছে।

যে মাঠে বেড়ে উঠেছে মোহাম্মদ আশরাফুল সেই প্রিয় মাঠটিকে  রক্ষা করার কি কেউ নেই !

আমাদের প্রিয় বাসাবো মাঠটিকে আপনার বাঁচিয়ে রাখুন।

 

লেখক

আশিকুর রহমান
সাবেক ক্রিকেটার
কোচ, বিসিবি গেম ডেভেলপমেন্ট

সর্বশেষ সংবাদ