শনিবার এডভোকেট জুবায়েরের শেষ নির্বাচনী জনসভা

প্রকাশিত: 9:20 PM, July 27, 2018

আসন্ন সিলেট সিটি নির্বাচনে সিলেট নাগরিক ফোরাম মনোনীত মেয়র পদপ্রার্থী এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সর্বশেষ নির্বাচনী জনসভা আগামীকাল ২৮ জুলাই শনিবার বিকেল ৪ টায় নগরীর কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত হবে।

টেবিল ঘড়ি মার্কার সমর্থনে শনিবারের সর্বশেষ নির্বাচনী জনসভাকে সফল করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের প্রধান নির্বাচনী এজেন্ট হাফিজ আব্দুল হাই হারুন, সিলেট নাগরিক ফোরামের আহ্বায়ক প্রফেসর ড. আব্দুল আহাদ ও সদস্য সচিব মো: ফখরুল ইসলাম। বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ