সিলেট | |
প্রকাশিত: 12:27 PM, May 9, 2020
মাঠে ময়দানে ডেস্ক:
সতীর্থ খেলোয়াড় তামিম ইকবাল সেদিন বলছিলেন, বাংলাদেশের যেকোনো তরুণের উচিৎ পরিশ্রমের দিক দিয়ে মুশফিকুর রহীমকে অনুসরণ। নিজের পারফরম্যান্সের উন্নতির জন্য প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে চলেছেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান।
দলের ঐচ্ছিক বা রুটিন অনুশীলনে অন্য সবার চেয়ে বেশি সিরিয়াস মুশফিক, তিনি মাঠে আসেন সবার আগে এবং যথারীতি বের হন সবার পরে। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা নেটে ব্যাটিং না করলে যেন সবকিছু ঠিক মনে হয় না মুশফিকের। পরিশ্রম এবং ডেডিকেশনের দিক থেকে বিন্দু পরিমাণ ছাড় দিতে রাজি নন তিনি।
দেশের ক্রিকেটের এমন চরিত্রের ৩৩তম জন্মদিন আজ। ১৯৮৭ সালের ৯ মে বগুড়ার মাটিডালিতে জন্মগ্রহণ করেছেন মুশফিক। তবে তার সার্টিফিকেটগত জন্মদিন ৯ জুন। যে কারণে প্রতিবছর মুশফিকের জন্মদিন নিয়ে একটা দোটানার সৃষ্টি হয় সবার মাঝে। তবে মুশফিক নিজেই নিশ্চিত করেছেন, তার জন্মদিন আজকের তারিখ অর্থাৎ ৯ মে।
আন্তর্জাতিক অঙ্গনে মুশফিকের পথচলার শুরুটা ছিল স্বপ্নের মতো। বাংলাদেশ দলের ২০০৫ সালের সফরে তার অভিষেকের সম্ভাবনা ছিল না বললেই চলে। তবে একটি প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে সে দরজা খুলে নেন মুশফিক। ফলে তার ব্যাপারে পুনরায় ভাবতে বসে টিম ম্যানেজম্যান্ট।
দেশের ক্রিকেটে গত এক যুগের সকল উত্থানপতনের সাক্ষী তিনি। শুধু তাই নয়, মুশফিকের ব্যাট ধরেই অনেক সাফল্য পেয়েছে বাংলাদেশ। সকলের প্রত্যাশা আরও বেশ কয়েকবছর জাতীয় দলকে সার্ভিস দিয়ে যাবেন এ নির্ভরতার প্রতীক। তার জন্মদিনে শুভকামনা ও ভালবাসা ।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি