আইপিএল খেলবেন না রায়না

প্রকাশিত: 6:56 PM, August 29, 2020

আইপিএল খেলবেন না রায়না

মাঠে ময়দানে ডেস্ক:

সম্প্রতি সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। ধোনির বিদায়ের কিছুক্ষণ পরই আরেক ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নাও আন্তর্জাতিক ক্রিকেটকে জানিয়ে দেন।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ধোনির দল চেন্নাই সুপার কিংসের জার্সিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর মাতাতে সংযুক্ত আরব আমিরাতের যান রায়না। তবে টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই দুঃসংবাদ পেল চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্ট থেক সরে দাঁড়িয়েছেন রায়না।

আমিরাতে প্রায় এক সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকার পর শুক্রবার (২৮ আগস্ট) অনুশীলন শুরু করার কথা ছিল ধোনিদের। তবে তার আগেই হোঁচট খায় চেন্নাই। দলের ৯ জন স্টাফ ও ভারতীয় পেসার দীপক চাহার করোনা ভাইরাসে আক্রান্ত হয়। তাই কোয়ারেন্টাইনে থাকার সময়কাল বাড়িয়েছে দলটি।

দলের এমন দুঃসময়ে আরও একটি দুঃসংবাদ দিলেন রায়না। শনিবার (২৯ আগস্ট) আইপিএল না খেলার কথা জানান রায়না। ৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যান আইপিএল ছাড়ার কারণ হিসেবে জানান, ব্যক্তিগত। চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথ এক টুইট বার্তায় রায়নার না খেলার কথা জানিয়েছেন।

আরও পড়ুন  ছাতকের মঈনপুরে জনতা কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথ বলেন, ‘সুরেশ রায়না ব্যক্তিগত কারণে দেশে ফিরে গেছেন, আইপিএলের এবারের আসরের বাকি অংশে তাকে আর পাওয়া যাবে না। এই সময়ে সুরেশ ও তার পরিবারের প্রতি চেন্নাইয়ের সম্পূর্ণ সমর্থন থাকবে।’

সর্বশেষ সংবাদ