শোক দিবসে ৭৫ টি পরিবারকে সিলেট ৪৮ বিজিবি’র খাদ্য সহায়তা প্রদান

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২১

শোক দিবসে ৭৫ টি পরিবারকে সিলেট ৪৮ বিজিবি’র খাদ্য সহায়তা প্রদান

প্রভাতবেলা প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ রবিবার সিলেট জেলার সীমান্তবর্তী জৈন্তাপুর এবং গোয়াইনঘাট উপজেলাধীন এলাকার অসহায়, গরীব, হতদরিদ্র ৭৫ টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেক পরিবারকে ০৫ কেজি চাল, ০১ কেজি ডাল, আধা কেজি চিনি, ০১ লিটার তেল, ০২ কেজি আলু বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ৪৮ বিজিবি সিলেট ব্যাটালিয়ন এর উপ-মহাপরিচালক কর্ণেল মাসুদ করিম এবং ৪৮ বিজিবি সিলেট ব্যাটালিয়ন এর অধিনায়ক লে: কর্ণেল শরীফ আহম্মেদ।

খাদ্য বিতরণাকলে কর্ণেল মাসুদ করিম বলেন, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর সার্বিক সহযোগিতায় এসব খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

তিনি বলেন, বিজিবি সবসময় সাধ্যনুযায়ী সীমান্তবর্তী অসহায় মানুষের পাশে ছিলো। ভবিৎষ্যতেও আমাদের এ-ধারা অব্যাহত থাকবে। এছাড়াও, তিনি সকলকে মাস্ক পরিধান করাসহ স্বাস্থ্য বিধি মেনে চলাচলের জন্য আহবান জানান। পাশাপাশি সবাইকে টিকা নেয়ার জন্য আহবান করেন।

আরও পড়ুন  জীবন বাঁচাতে কঠোর লকডাউনের বিকল্প নেই

আরো পড়ুন: যথাযোগ্য মর্যাদায় সিকৃবিতে জাতীয় শোক দিবস পালিত

সর্বশেষ সংবাদ