সশস্ত্র বাহিনীর দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রকাশিত: 5:46 PM, February 9, 2020

সশস্ত্র বাহিনীর দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

 

প্রভাতবেলা ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি সশস্ত্র বাহিনীর দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে সরকার। গত ১০ বছরে সশস্ত্র বাহিনীকে আধুনিকায়ন করা হয়েছে।

 

রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে মিরপুরের সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের সার্বভৌমত্ব, সম্পদ ও সুরক্ষায় কাজ করছে আমাদের সশস্ত্র বাহিনী। এ ছাড়াও বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদান রাখছে তারা। কাজেই তাদের আমি সম্পূর্ণ আধুনিকভাবে গড়ে তুলতে চাই। যে কোনো দেশের সঙ্গে যেন তারা তাল মিলিয়ে চলতে পারে, যে কোনো দেশের অবস্থা যেন মোকাবিলা করতে পারে।

 

অনুষ্ঠানে কোর্সে উত্তীর্ণ হওয়া সামরিক কর্মকর্তাদের মধ্যে সনদ বিতরণ করেন প্রধানমন্ত্রী।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ