সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০১৯
প্রভাতবেলা প্রতিবেদক, সিলেট: তরুণ প্রতিশ্রুতিশীল সাংবাদিক মুনশী ইকবালের পিতা গোলাম রব্বানী আর নেই। শুক্রবার ( ১১ জানুয়ারি )সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তিনি নিজ বাসায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মৃত্যুকালে তার বয়স ছিল ৬৯। তিনি দুই ছেলে , স্ত্রী সহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। মরহুমের বড়ছেলে মুনশী ইকবাল দৈনিক জালালাবাদ এর স্টাফ রিপোর্টার। গত কয়েকদিন ধরে তিনি নিউমোনিয়া ডায়েবেটিক সহ বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন গোলাম রব্বানী। জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবস্থার উন্নতি না ঘটায় বৃহস্পতিবার গোলাম রব্বানীকে বাসায় নিয়ে যান পরিবারের সদস্যরা জানান মুনশী ইকবাল। মরহুমের নামাজে জানাযা কাল শনিবার বাদ জোহর দরগাহ হজরত শাহজালাল (র.) মাজার সংলগ্ন মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাকে হযরত শাহজালাল (র.) মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে বলে মরহুমের বড় ছেলে সাংবাদিক মুনশী ইকবাল প্রভাতবেলা’কে নিশ্চিত করেন।
সিলেট নগরীর দাড়িয়াপাড়ার বিশিষ্ট মুরব্বী, রসময় মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য গোলাম রব্বানী মেম্বার এর ইন্তেকালে গোটা মহল্লা ও সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে। বাদ এশা মহল্লার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মরহুমের দাড়িয়াপাড়াস্থ বাসায় গিয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
সাংবাদিক মুনশী ইকবালের পিতা গোলাম রব্বানীর পিতার ইন্তেকালের খবর পেয়ে তৎক্ষণাত তাঁর বাসায় ছুটে যান বিশিষ্ট সাংবাদিক দৈনিক প্রভাতবেল’র সম্পাদক কবীর আহমদ সোহেল। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়াও সিলেট প্রেসক্লাবের সেক্রেটারী ইকবাল মাহমুদ, সাবেক সেক্রেটারী আ.র.ম রেনু, দৈনিক জালালাবাদের সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মরহুমের বাসায় যান এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি