সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০
মাঠে ময়দানে ডেস্ক:
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে আজ সন্ধ্যায় ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু ইনজুরির কারণে এ সরফরের স্কোয়াডে জায়গা হয়নি সাদমান ইসলামের। এর আগে ইনজুরি নিয়েই ভারত টেস্ট খেলেছিলেন তিনি। অনেক দিন ধরেই কবজির ইনজুরিতে ভুগছেন সাদমান। সাদমানের দ্রুত সেরে ওঠা নিশ্চিত করতে তাকে চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এছাড়া কাঁধের ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকায় চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে ফিরে আসা বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীকেও অস্ট্রেলিয়া পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী তাদের চিকিৎসা নিতে অস্ট্রেলিয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। যুবা টাইগার স্কোয়াডের নিয়মিত সদস্য মৃত্যুঞ্জয়। প্রথমবার ফাইনাল খেলা নিশ্চিত করতে দলের সঙ্গে সাতক্ষীরার এই তরুণ থাকলে যুবারা আরও আত্মবিশ্বাসী থাকতো। কিন্তু চোট শেষ করে দিয়েছে তার স্বপ্নের বিশ্বকাপ। প্রতিভাবান এই তরুণকেও দ্রুত সেরে ওটার জন্য পাঠানো হচ্ছে অস্ট্রেলিয়ার।
মৃত্যুঞ্জয় দলের সঙ্গে না থাকা যেমন যুবাদের জন্য বড় ক্ষতি। তেমনি সাদমান পাকিস্তান সফরের দলে না থাকায় অপেক্ষাকৃত অনভিজ্ঞ টপ অর্ডার ব্যাটসম্যান নিয়েই পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় দফায় একটি টেস্ট খেলতে হবে বাংলাদেশের। সাদমান না থাকায় টপ অর্ডারে ব্যাট করতে হতে পারে অনভিজ্ঞ সাইফ হাসান এবং নাজমুল হোসাইন শান্তকে। ৭ ফেব্রুয়ারি মাঠে গড়াবে টেস্ট ম্যাচটি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি