সিলেট ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
মহামারি করোনায় বিপর্যস্ত সিলেট বিভাগ।বিভাগের চার জেলায়ই এখন করোনার রাজত্ব। আক্রান্ত আর মৃত্যুর মিছিলে প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। ভয়াল থাবা বসাচ্ছে উঁচু থেকে নিচু পর্যন্ত। করোনায় সিলেট বিভাগে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৪৪৪ জন। আর মৃত্যুবরণ করেছেন ৬০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৮৭ জন। মৃত্যুবরণ করা নতুন দুইজনের একজন সিলেট জেলার বাসিন্দা আর একজন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
সর্বশেষ মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১১ টা পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
গণমাধ্যমে পাঠানো এ প্রতিবেদন থেকে জানা যায় সিলেট শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ জনের আর আক্রান্ত হয়েছেন ১৭৯ জন। এর মধ্যে সিলেট জেলায় নতুন করে ৩৩ জন আক্রান্ত হয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৭৭। আর সুনামগঞ্জে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫ জন। ফলে এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮২৩ জন। এ সময়ে হবিগঞ্জ জেলায় ৪০ জন নতুন শনাক্ত হয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৪১২ জন। একই সময়ে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন মৌলভীবাজারে। এখানে নতুন করে ৪৮ জন আক্রান্ত হয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩৩২।
এখন পর্যন্ত সিলেট জেলায় মৃত্যুবরণ করেছেন ৪৬ জন। সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জ ৫ জন আর মৌলভীবাজারে ৪ জন।
অপরদিকে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী সিলেট জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২৬০ জন, সুনামগঞ্জে ২৪৪ জন, হবিগঞ্জ ১৭২ আর মৌলভীবাজার ১৩১ জন। সব মিলিয়ে সিলেট বিভাগে মোট সুস্থ রোগীর সংখ্যা ৭৮৭ জন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি