সিলেটে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে মহানগর বিএনপির মানববন্ধন

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, মে ১২, ২০২৪

সিলেটে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে মহানগর বিএনপির মানববন্ধন
প্রভাতবেলা প্রতিবেদক: সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, সিলেট নগরীতে হোল্ডিং ট্যাক্স ৫ থেকে এক লাফে ৫০০ গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়া হয়েছে। যা নগরবাসীর জন্য মরার উপর খাঁড়ার ঘাঁ এর মতো। সিটি কর্পোরেশনের এমন সিদ্ধান্তে পুরো নগরবাসী ক্ষুব্ধ-বিক্ষুব্ধ। আমরা বিএনপি হোল্ডিং ট্যাক্সের বিপক্ষে নই। তবে তা হতে হবে সহনীয় পর্যায়ে। অবিলম্বে অস্বাভাবিক হারে বর্ধিত ভৌতিক হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে। অন্যথায় সিলেটের জনগণ ক্ষুব্ধ রাস্তায় নেমে গেলে পরিণতি হবে ভয়াবহ।

তিনি রবিবার (১২ মে) দুপুরে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে সিসিক কর্তৃক অস্বাভাবিক হারে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে অনুষ্ঠিত বিশাল মানববন্ধনে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী পরিচালনায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত মানববন্ধনে সিলেট মহানগর, ৪২টি ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

আরও পড়ুন  মঙ্গলবার শেষরাতে আঘাত হানবে ‘আম্ফান’

মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ মিসবাহ উদ্দিন, সৈয়দ মঈনুদ্দিন সোহেল, জিয়াউল হক জিয়া, আমির হোসেন, মহানগর বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, মহানগর আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মুর্শেদ আহমদ মুকুল, মহানগর যুবদলের সভাপতি নেওয়াজ বক্ত তারেক, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, মহানগর বিএনপির আহবায়ক কমিটি সাবেক সদস্য আক্তার রশিদ চৌধুরী, মতিউল বারী চৌধুরী খূর্শেদ, আফজাল উদ্দিন, আবুল কালাম, হাজী ডাঃ মোঃ আশরাফ আলী, লল্লিক চৌধুরী, মহানগর ওয়ার্ড বিএনপি সভাপতিবৃন্দের মধ্যে বদরুদ্দোজা বদর, শেখ কবির আহমদ, আব্দুল হাকিম, মির্জা বেলায়েত হাসান লিটন, আব্দুর রহিম মল্লিক, মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজি ও সাধারণ সম্পাদক ফাতেমা জামান রোজি, মহানগর জাসাসের আহবায়ক তাজ উদ্দিন মাসুম, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, জেলা ছাত্রদলের সভাপতি জুবের আহমদ ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান,  জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসরুর রাসেল, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো: রুবেল ইসলাম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাক্কাবির চৌধুরী সাকি, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজহার আলী অনিক, জেলা যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুম ও আব্দুস সামাদ লস্কর মুনিম, মহানগর সহ-সাধারণ সম্পাদক আবুল হোসেন, জেলা সহ-দফতর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল ও মহানগর সহ-সাংগঠনিক আশিকুর রহমান তারেক প্রমূখ।

সর্বশেষ সংবাদ