স্কলার্স হোমে বোমা না অন্যকিছু?

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৭

প্রভাতবেলা প্রতিবেদক: সিলেটের স্কুলার্স হোম স্কুল এন্ড কলেজ শাহী ঈদগাহ ক্যাম্পাসের  সিড়ির নীচে থাকা বোমা সদৃশ বস্তুটি’র ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায় নি।  র‍্যাব বলেছে এটির মধ্যে সার্কিট লাগানো আর ওয়ার প্যাচানো রয়েছে বলে প্রতিয়মান হয় এ কারনে আরো সতর্কতার সাথে এর পরিক্ষা নিরিক্ষা দরকার। এ লক্ষে এক্স- রে জাতীয় মেশিন নিয়ে ঢাকা থেকে র‍্যাবের একটি বিশেষ টিম আজ রাত অথবা কাল সকালে সিলেট এসে পৌছবে । তখন বুঝা যাবে এটি কোন ধরনের বোমা। নাকি বোমার আদলে অন্য কিছু।
এর আগে ঘটনার খবর ছড়িয়ে পড়লে অভিভাবকদের মাঝে তীব্র ভীতি আতংক আর উদ্বেগ ছড়িয়ে পড়ে।

উদ্বিগ্ন অভিভাবকরা দ্রুত স্কুলে ছুটে আসেন। অভিবাবকদের পরামর্শক্রমে স্কুল কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি দিয়ে শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে দেন।

সর্বশেষ সংবাদ