সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২০
প্রতিনিধি, হবিগঞ্জ:
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের ধুলিয়াখালে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোশাহিদ মিয়া নামে (৩৬) এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ধুলিয়াখাল তেমুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোশাহিদ মিয়া সদর উপজেলার সৈয়দপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়- বেলা সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জের উদ্দেশ্যে মোটরসাইকেলে করে রওনা দেন মোশাহিদ মিয়া। পরে ধুলিয়াখাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হবিগঞ্জ-সিলেট একটি যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোশাহিদ মিয়া নিহত হন।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন- খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি