১০ হাজার টাকা মুচলেকায় মওদুদের জামিন

প্রকাশিত: 6:20 PM, February 9, 2020

১০ হাজার টাকা মুচলেকায় মওদুদের জামিন

 

প্রতিনিধি, নড়াইল:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ৩ বছর আগে নড়াইলে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন পেয়েছেন।

 

রবিবার (৯ ফেব্রুয়ারি) নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ১০ হাজার টাকা মুচলেকায় মওদুদকে জামিন দেন। এ দিন তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।

 

এর আগে ২৭ জানুয়ারি মওদুদ আহমদ হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন। হাইকোর্ট ৩ সপ্তাহের মধ্যে নড়াইল জজ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

 

মামলার অভিযোগ থেকে জানা যায়, মওদুদ আহমদ ২০১৭ সালের ১ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবার সম্পর্কে মানহানিকর বক্তব্য দেন। ওই সভায় বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল দলের সভাপতি এম এ হালিম সভাপতিত্ব করেন। দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহামুদুর রহমান বিশেষ অতিথি ছিলেন। মামলায় ৩ জনকেই আসামি করা হয়।

আরও পড়ুন  দক্ষিণ সুরমায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

 

২০১৭ সালের ১২ ডিসেম্বর নড়াইল সদর আমলি আদালতে মামলাটি করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল। আদালত থানায় মামলা নেওয়ার নির্দেশ দেন। সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হরিদাস রায় তদন্ত শেষে ২০১৯ সালের ২৯ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন।

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ