সিলেট ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২০
শিক্ষালয় ডেস্ক:
বৈশ্বিক মহামারি করোনার প্রকোপ ঠেকাতে চলমান শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির মেয়াদ আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
বুধবার (২৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণানালয় এবং শিক্ষা মন্ত্রণালয় পারস্পরিক আলোচনার মাধ্যমে ছুটির এই নতুন তারিখ নির্ধারণ করে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অনলাইনে মিটিং করে এ সিদ্ধান্ত জানান।
করোনার কারণে চার মাস ধরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এর আগে আগামী ৬ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়। এবার ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হলো।
জানা গেছে, সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার প্রস্তুতি হিসেবে সিলেবাস সংক্ষিপ্ত করার কাজ শুরু করা হয়েছে। শিক্ষার্থীর বয়স ও শ্রেণি অনুযায়ী জ্ঞান অর্জনের বিষয় সামনে রেখে সিলেবাস সংশোধন করা হবে বলে জানা গেছে।
আগামী নভেম্বরে পিইসি-ইবতেদায়ি এবং জেএসসি-জেডিসি পরীক্ষা আয়োজন হওয়ার কথা থাকলেও এসব পরীক্ষা পিছিয়ে নিয়ে ডিসেম্বরে আয়োজন করা হতে পারে। করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু অব্যাহত থাকায় শিগগিরই খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক না হলে সেপ্টেম্বরে খুলতে না পারলে শিক্ষাবর্ষ দুই মাস বাড়ানোর বিকল্প চিন্তাও আছে বলে জানা গেছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি