সিলেট | |
প্রকাশিত: 4:17 PM, December 6, 2023
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ পাঁচ উইকেটে ৫০ রান। কিউই বোলারদের তোপে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৭২ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ।
পরের ওভারে ফের উইকেট শিকারের আনন্দে মাতে বাংলাদেশ। এবার তাইজুলের বলে ফেরেন আরেক ওপেনার ল্যাথাম। নুরুল হাসান সোহানের দারুণ রিফ্লেক্স ক্যাচে পরিণত হওয়ার আগে ৪ রান করেন তিনি।
এর আগে সিলেটে প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে হারানোর সুখস্মৃতি নিয়ে খেলতে নামে বাংলাদেশ। যেখানে দিনের শুরুতে টস জেতেন টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্ত। ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি।
শুরুটা ইনিংসের ১১তম ওভারে। মিচেল স্যান্টনারকে কী ভেবে জাকির হাসান ওভাবে উড়িয়ে মারতে গেলেন কে জানে! ৮ রানে তার সেই আউটকে আত্মহত্যা বললে হয়তো ভুল হবে না। আর পরের ব্যাটাররাও যা করেছেন, কাকে ছেড়ে কাকে দোষ দেওয়া যায়!
বাকিদের মাঝে শাহাদাৎ হোসেন দীপু ৩১, মেহেদী মিরাজ ২০ ও ওপেনার মাহমুদুল হাসান জয় করেছেন ১৪ রান। শেষদিকে ১৩ রানে অপরাজিত ছিলেন নাঈম হাসান। আর কোনো ব্যাটারই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি