৬ষ্ঠ এনএস কাপ ফুটসালের ফাইনাল সম্পন্ন

প্রকাশিত: 4:50 PM, January 26, 2020

৬ষ্ঠ এনএস কাপ ফুটসালের ফাইনাল সম্পন্ন

 

প্রভাতবেলা প্রতিবেদক:

 

খেলাধূলা শরীর গঠন ও মানসিক বিকাশে সহায়ক ভূমিকা রাখার পাশাপাশি যুব সমাজকে নৈতিক অবক্ষয় হতে রক্ষা করে মেধাবী প্রজন্ম হিসেবে তৈরী করে । ৬ষ্ঠ এনএস কাপ ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দঃ) মোঃ সোহেল রেজা, পিপিএম ।

 

 

শনিবার (২৫ জানুয়ারি) রাতে সুরমা সমাজ কল্যাণ সমিতি’র উদ্যোগে ও নওয়াগাঁও (সাদীপুর-২) এলাকাবাসীর সহযোগিতায় আয়োজিত ৬ষ্ঠ এনএস কাপ ফুটসাল ফুটবলের ফাইনাল খেলা নগরীর নওয়াগাঁও মরহুম আব্দুল লতিফ হাউজিং খেলার মাঠে অনুষ্ঠিত হয় ।

 

 

সুরমা সমাজ কল্যাণ সমিতি’র সভাপতি মাসুম আহমদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল আহমদ রিপন ও ২২,২৩ ও ২৪ নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর রেবেকা আক্তার লাকী ।

আরও পড়ুন  এসএমপি কমিশনারের সাথে উইমেন চেম্বার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

 

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওয়াগাঁও পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ শফিক মিয়া, সহ-সভাপতি মোঃ নিজাম উদ্দীন, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুশ শহীদ খান, সদস্য আঙ্গুর মিয়া, হাজী মোঃ মানিক মিয়া, হালুমাঝি জামে মসজিদের সহ-মোতাওয়াল্লী মোঃ আনহার মিয়া, খেলা পরিচালনা কমিটির উপদেষ্টা সদস্য ফুল মিয়া, সোহেল রানা, সহ-সভাপতি জাবেদ আহমদ, আব্দুল করিম, সাধারণ সম্পাদক আজমান উদ্দীন জাহিন, মোঃ লিটন, তানিম, রাফি, মোস্তফা কামাল, আরিফ, আহাদ, ফয়সল, আজমল, মাসুদ, মুক্তা, এমদাদুল হক প্রমুখ ।

 

 

ফাইনাল খেলায় বুলবুল নাইটস, বুরহানাবাদকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সুর অঙ্গ ফান রাইডার্স, নওয়াগাঁও। ম্যান অব দ্যা ম্যাচ হন বিজয়ী দলের রাসেল ও ম্যান অব দ্যা টুর্ণামেন্ট বিজিত দলের শাকু আহমদ । খেলা শেষে ট্রফি ও প্রাইজমানি প্রদান করা হয় ।

 

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ