এসএমপি কমিশনারের সাথে উইমেন চেম্বার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: 12:57 PM, November 9, 2020

এসএমপি কমিশনারের সাথে উইমেন চেম্বার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

প্রভাতবেলা ডেস্ক:

সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার নিশারুল আরিফের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট উইমেন চেম্বারের নেতৃবৃন্দ। রোববার তারা পুলিশ কমিশনারের সাথে সাক্ষাতে মিলিত হন এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

এসময় উইমেন চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায় সিলেটসহ সারাদেশ নারী নির্যাতন, ধর্ষণ, শিশুদের প্রতি সহিংসতা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশ দক্ষতার সাথে জনগণের নিরাপত্তায় কাজ করছেন। তারপরও নারী উদ্যোক্তাদের নিরাপদে ব্যবসা পরিচালনা, নারী পাচার রোধ, শিশু নির্যাতন, পর্যটন কেন্দ্রগুলোতে নারীদের নিরাপদে ভ্রমণ নিশ্চিতকরণ, মাদক পাচার রোধ হচ্ছেন না। তিনি সিলেটে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উইমেন চেম্বারের পক্ষ থেকে অনুরোধ জানান।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট উইমেন চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়, পরিচালক রাবেয়া আক্তার রিয়া, নাসরিন বেগম, সদস্য তাসনিম আক্তার, নাসিমা বেগ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ