অভিষেকেই ব্যর্থ তানজিদ তামিম

প্রকাশিত: 3:58 PM, August 31, 2023

অভিষেকেই ব্যর্থ তানজিদ তামিম

মাঠে ময়দানে ডেস্ক:

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে লড়ছে বাংলাদেশ। যেখানে নিজের অভিষেক ম্যাচেই ব্যর্থ হয়েছেন অভিষিক্ত তানজিদ হাসান তামিম।

 

মাত্র ২ বলের ইনিংসে রানের খাতা খোলার আগেই থিকসানার বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরেন তামিম ।

 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভারে এক উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৮ রান।

 

বৃহস্পতিবার ক্যান্ডির পাল্লেকেলেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

সর্বশেষ সংবাদ