আলীয়া মাঠের সমাবেশ সফলের আহবান জানিয়েছে বিকেএম

প্রকাশিত: 10:30 PM, July 21, 2026

আলীয়া মাঠের সমাবেশ সফলের আহবান জানিয়েছে বিকেএম
২৫ জুলাই আলীয়া মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের
বিশাল সমাবেশ সফল করে তোলার আহবান 

প্রভাতবেলা ডেস্ক ♦ গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট ও তার দোসরদের বিচারের দাবিতে ২৫ জুলাই সিলেট ঐতিহাসিক আলীয়া মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় বিশাল সমাবেশ সফলের আহবান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস (বি.কে.এম)।

সোমবার  সিলেট মহানগর শাখার দায়িত্বশীল বৈঠকে এই আহবান জানান হয়।
 নগরীর  কার্যালয়ে শাখা আলহাজ্ব মাওলানা এমরান আলমের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বি.কে.এম সিলেট মহানগর শাখার সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা পীর আব্দুল জব্বার, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা সানা উল্লাহ, মাওলানা কমর উদ্দিন, সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার, সহ-সাধারণ সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফয়জুন নুর, মুহাম্মদ সিকন্দর আলী, মাওলানা জহুরুল হক, মাওলানা আব্দুল মুহাইমিন, মাওলানা হুসাইন আহমদ প্রমুখ।

বৈঠকে সভাপতি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসর এবং বিগত ১৭ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় সংঘটিত গুম, খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় এনে সেই বিচার কার্যকর করতে হবে।

আরও পড়ুন  মাউন্ট এডোরায় করোনা ইউনিট চালু
তিনি আগামী ২৫ জুলাই ঐতিহাসিক আলীয়া মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশ সফল করে তুলার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

সর্বশেষ সংবাদ