ইসরায়েলি হামলায় একদিনেই ৪০০ ফিলিস্তিনি নিহত

প্রকাশিত: 3:50 PM, October 23, 2023

ইসরায়েলি হামলায় একদিনেই ৪০০ ফিলিস্তিনি নিহত
চলমান হামাস-ইসরায়েল সংঘাতে গাজা উপত্যকার হাসপাতাল ও শরণার্থীদের আশ্রয়কেন্দ্রগুলো সবচেয়ে ভয়াবহ ২৪ ঘণ্টার তাণ্ডব দেখলো। ১৬ দিন ধরে চলা যুদ্ধে ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৬৫১ জনে দাঁড়িয়েছে। আহত ১৫ হাজারের কাছাকাছি।

 

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের সামরিক বাহিনীর হামলায় ৪০০ জনেরও বেশি মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে।

 

ফিলিস্তিনি সংবাদ মাধ্যম ওয়াফা’র তথ্য অনুসারে, বেসামরিক স্থাপনা লক্ষ্য করেই ২৫ দফা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। স্থাপনাগুলোর মধ্যে রয়েছে- জাবালিয়া শরণার্থী শিবির। সর্বমোট এক লাখ ২০ হাজার মানুষের বাসস্থান ছিল এই ক্যাম্প। সেখানকার জনপ্রিয় ধ্বংসপ্রাপ্ত মসজিদ থেকেই উদ্ধার হয়েছে ৩০ জনের মরদেহ।

 

গাজা উপত্যকার দুটি ব্যস্ত হাসপাতাল ‘আল-কুদস্’ এবং ‘আল-শিফা’র খুব কাছেই মিসাইল ও রকেট ছোঁড়া হয়। তাতে চিকিৎসা সেবাকেন্দ্রগুলোর একাংশ ক্ষতিগ্রস্ত হয়ে হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলি তাণ্ডবের শিকার খান ইউনিস এলাকাও।

সর্বশেষ সংবাদ