সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, মে ১৩, ২০২১
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাতে মুসল্লিদের ১১ নির্দেশনা অনুসরণের আহ্বান জানিয়েছে।
১.করোনাভাইরাসের কারণে ঝুঁকি বিবেচনায় ঈদগাহ বা খোলা জায়গায় ঈদ জামাতের আয়োজন না করা ।
২.স্বাস্থ্যবিধি অনুসরণ করে মসজিদে নামাজ আদায় ।
৩.নামাজে মসজিদের কার্পেট না বিছানো ।
৪. জামাতের আগে মসজিদে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা ।
৫.মুসল্লিদের নিজ দায়িত্বে জীবাণুমুক্ত জায়নামাজ ব্যবহার ।
৬.মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার কিংবা সাবান–পানির ব্যবস্থা করা ।
৭.মুসল্লিদের নিজ বাসস্থান থেকে অজু করে মসজিদে প্রবেশ করা ।
৮.অজুতে সাবান দিয়ে ২০ সেকেন্ড হাত পরিষ্কার করা ।
৯.মুসল্লিদের মাস্ক ব্যবহার, জামাতের কাতারে দাঁড়াতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করা ।
১০.শিশু-বৃদ্ধ-অসুস্থদের সেবায় নিয়োজিতরা জামাতে অংশগ্রহণ না করা ।
১১. করোনাভাইরাস সংক্রমণ রোধে জামাত শেষে কোলাকুলি কিংবা হাত মেলানো থেকে বিরত থাকা।
এ ছাড়া নির্দেশনায় করোনা মহামারি থেকে রক্ষা পাওয়ার জন্য পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে দোয়া করার জন্য খতিব ও ইমামদের অনুরোধ করা হয়েছে।
এবিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের বলেন, মহানগর এলাকায় এক হাজার ৪৫টি মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। তবে কোনো ঈদগাহে বা খোলা ময়দানে ঈদের জামাত হবে না। তবে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে মসজিদে একাধিক জামাতে ঈদের নামাজ আদায় করা যেতে পারে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি