একাদশ ও সমমানে ভর্তির প্রথম তালিকা প্রকাশ

প্রকাশিত: 9:52 PM, August 25, 2020

একাদশ ও সমমানে ভর্তির প্রথম তালিকা প্রকাশ

প্রভাতবেলা ডেস্ক:

একাদশ ও সমমানে ভর্তির প্রথম তালিকা প্রকাশ করা হয়েছে। প্রথম ধাপে প্রায় সাড়ে ১২ লাখ শিক্ষার্থী ভর্তির জন্য কলেজ পেয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে কলেজে ভর্তির ওয়েবসাইটে (http://www.xiclassadmission.gov.bd) এই তালিকা প্রকাশ করা হয়েছে বলে ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. হারুন-আর-রশিদ জানিয়েছেন।

আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, ঢাকা বোর্ডে মোট আবেদন ছিল ৩ লাখ ৩ হাজার ৯১ জন। এর মধ্যে মনোনীত হয়েছে ২ লাখ ৮৮ হাজার ২৯৮ জন। আর বাতিল হয়েছে ১২ হাজার ৯৩ জনের। যা মোট আবেদনের ২.০২ শতাংশ।

এছাড়া সারা দেশে ১৪৮ কলেজে কেউ আবেদন করেননি বা কোনো শিক্ষার্থী পায়নি।

আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের তথ্য মতে, শিক্ষার্থীদের এসএমএসে ফল জানানো হবে। একইসঙ্গে একটি সিকিউরিটি কোড পাঠানো হবে। এ কোডটি ভর্তি নিশ্চয়নের জন্য সংগ্রহ করতে হবে।

শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে ২৬-২৭ আগস্ট রাত ৮টা পর্যন্ত। শিক্ষার্থী সিলেকশন নিশ্চয়ন না করলে প্রথম ধাপের সিলেকশন এবং আবেদন বাতিল হবে।

আরও পড়ুন  ইভ্যালির গ্রাহকদের টাকা ফেরতের ব্যবস্থা করবো :মানিক

বোর্ডের সর্বশেষ হিসাব অনুযায়ী, এবার ভর্তির জন্য আবেদন করেছে ১৩ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী। আবেদনের শেষ সময় ছিল বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত। ভর্তি কার্যক্রম চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। শিক্ষার্থীদের http://www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে আবেদন করতে হবে। বিকাশ, নগদ, সোনালী ব্যাংক, টেলিটক এবং রকেটের মাধ্যমে টাকা পরিশোধ করা যাবে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ