এবার নেত্রকোনায় মন্দিরে আগুন

প্রকাশিত: 3:34 PM, November 5, 2016

সংবাদদাতা ,নেত্রকোনা: জেলার সাতপাই এলাকায় একতা সংঘ কালী মন্দিরে আগুন দেয়ার সময় একজনকে আটক করেছে পুলিশ।

নেত্রকোনার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান প্রভাতবেলাকে জানান, শনিবার ভোর পাঁচটা চল্লিশ মিনিটে খবর পেয়ে পুলিশ সেখানে যায়।

সেখান থেকে সুমন ইসলাম নামে একজনকে আটক করে তারা। তিনি বলেন “মন্দিরে থাকা লালসালু ও মূর্তির চুলের একাংশ পুড়ে যায় আগুনে”।

পুলিশ আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে। এর আগে গত রবিবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বেশকিছু মন্দির এবং হিন্দু সম্প্রদায়ের শতাধিক বাড়িঘরে, ভাংচুর ও লুটপাট চালানো হয় ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ