এমসি কলেজে গণধর্ষণ মামলার চার্জ গঠন

প্রকাশিত: 12:36 PM, January 17, 2021

এমসি কলেজে গণধর্ষণ মামলার চার্জ গঠন

আদালত প্রতিবেদক, সিলেট♦  এমসি কলেজ ছাত্রাবাসে সংঘটিত গণধর্ষণ মামলার অভিযোগ গঠন করছেন সিলেটের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

 

আজ রোববার( ১৭ জানুয়ারী) এ চার্জ গঠন করা হয়।

 

আসামী অর্জুন ও রনির জন্য আসামি পক্ষের আইনজীবী জামিন চাইলে এবং আসামি সাইফুর, রনি ও রবিউলের মামলা হতে অব্যাহতি চাইলে শুনানি শেষে বিজ্ঞ ট্রাইব্যুনাল নামঞ্জুর করেন।

 

অতপর নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরন, গণধর্ষন ও গণধর্ষণে সহযোগিতার অভিযোগে আমলার ৮ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়।

 

মূলত: চার্জ ফ্রেমিংয়ের মধ্যদিয়ে এমসি কলেজ ছাত্রাবাসে সংঘটিত গণধর্ষণ মামলার বিচার শুরু হলো। এ তথ্য প্রভাতবেলাকে জানান এডভোকেট সিরাজুল ইসলাম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ