সিলেট | |
প্রকাশিত: 3:36 PM, October 3, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
এমসি কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘবদ্ধ ধর্ষণকান্ডের প্রতিবাদে ও ধর্ষকদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে নগরীর ২০, ২১, ২৪ নং ওয়ার্ডবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুর ১১টায় এমসি কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী অধ্যাপক সৈয়দ মকসুদ আলীর সভাপতিত্বে ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক সুবেদুর রহমান মুন্নার পরিচালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর আবদুর রকিব তুহিন, সিসিকের সাবেক প্যানেল মেয়র মো. শাহজাহান, শাপলাবাগ বহুমূখী উন্নয়ন সমিতির সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, শিল্পপতি আতাউল্লাহ সাকের, বিশিষ্ট ব্যবসায়ী ছানাউল্লাহ ফাহিম, টিলাগড় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক ছমর উদ্দিন মানিক, দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, টুলটিকর ইউপি চেয়ারম্যান এসএম আলী হোসেন, গোপালটিলা আখড়া কমিটির সাধারণ সম্পাদক হিমাদ্রি কর পুরকায়স্থ, সিলেট সিটি সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি মুনিম মল্লিক মুন্না ।
খরাদিপাড়া আনন্দ সংসদের সভাপতি আবদুল গফ্ফার, সেনপাড়া পুষ্পায়ন সমাজকল্যান সংস্থার সভাপতি আলী ওয়াসিকুজ্জামান অনি, সিনিয়র সহ সভাপতি এনায়েতুল বারী মুর্শেদ, সাদিপুর পঞ্চায়েত কমিটির সাংগঠনিক সম্পাদক দেবদুলাল পাল দেবু, সহ সাংগঠনিক সম্পাদক হিরক রঞ্জন দে পাপলু, হাতিমবাগ সমবেত যুব সংঘের সদস্য মুহিবুস সালাম রিজভি, রাজা জিসি হাইস্কুলের প্রধান শিক্ষক আবদুল মুমিত, সৈয়দ হাতিম আলী স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোছা. সালমা বেগম, সাবেক ছাত্রনেতা বিহিত গুপ্ত চৌধুরী বাবলা, মোহিনী সমাজকল্যান সংস্থার সভাপতি কয়েছ আহমদ, সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যান সমিতির সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া চৌধুরী শিপলু, খরাদিপাড়া বৈশাখী ক্রীড়া ও সমাজকল্যান সংস্থার সাবেক সভাপতি দেওয়ান মুরাদ হাসান, জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন জামিল আহমদ দুলাল, সাবেক ছাত্রনেতা হিরণ মাহমুদ নিপু, শাপলা সংঘের সভাপতি গোলাম রহমান চৌধুরী রাজন, বিশিষ্ট ব্যবসায়ী মোয়াজ্জেম বখত জেম, কুশিঘাট বোরহানাবাদ টিসিসির সভাপতি জাবেদ আহমদ, সাবেক জাতীয় জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন খায়রুল ইসলাম অপু প্রমুখ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি