সিলেট | |
প্রকাশিত: 5:44 PM, January 21, 2020
সংবাদদাতা,কোম্পানীগঞ্জ :: সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলায় অভিযান চালিয়েছে বিজিবি, পুলিশ, পরিবেশ অধিদপ্তর ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
এ সময় শাহ আরেফিন টিলায় বাঁধ কেটে পানি দিয়ে সম্পূর্ণভাবে ডোবানো হয় ২২টি কোয়ারি এলাকা, ধ্বংস করা হয় ২৮টি লিস্টার মেশিন, ৭ হাজার ফুট পাইপ এবং ফুটো করা হয় ৩টি ট্রাক্টরের চাকা।
এছাড়া পাথর উত্তোলনে ব্যবহৃত অন্যান্য সরঞ্জামাদিও ধ্বংস করা হয়। ধ্বংসকৃত সরঞ্জামের পরিমাণ আনুমানিক ৪ কোটি ৫১ লাখ টাকা।
প্রসঙ্গত, কোম্পানীগঞ্জের পাথর কোয়ারিতে অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনা ঘটছে। সর্বশেষ গতকাল সোমবার (২০ জানুয়ারি) সেখানে মারা যান একজন শ্রমিক। এ নিয়ে গত এক সপ্তাহের মধ্যে দুই শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে। মূলত এ কারণেই আজকের অভিযানটি চালিয়েছে আইন প্রয়োগকারী, নিরাপত্তা বাহিনী ও পরিবেশবাদী সংগঠনগুলো। এছাড়া নিয়মিত সেখানে অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে টাস্কফোর্স।
প্রভাতবেলা /২১-জানুয়ারি-২০/ তৌহিদ’জিহান

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি