সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০২৩
মাঠে ময়দানে ডেস্ক:
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বিসিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে স্কোয়াড ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপ ঘিরে টাইগারদের ৭ নম্বর পজিশন নিয়ে বেশ আলোচনা হচ্ছিলো। যেখানে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে আলোচনায় ছিলেন সৌম্য সরকার, আফিফ হোসেন ও মোসাদ্দেক হোসেন। তবে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তরুণ আফিফেই আস্থা রেখেছেন বিসিবি নির্বাচকরা।
শুরু থেকেই এশিয়া কাপের দলে থাকা নিয়ে শঙ্কা ছিল রিয়াদের। অবশেষে সেটিই সত্যি হলো। একই সঙ্গে কপাল পুড়েছে সৌম্য সরকার ও মোসাদ্দেকের।
এদিকে রিয়াদ-সৌম্য বাদ পড়লেও জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী ক্রিকেটার তানজিদ হাসান তামিম। পাশাপাশি দলে ফিরেছেন শেখ মাহেদী।
এর আগে শুক্রবার মাহমুদউল্লাহ রিয়াদের থাকার সম্ভাবনা কম বলে ইঙ্গিত করেন পাপন। তার মতে, ১৭ জনের স্কোয়াডের বাইরে যদি অতিরিক্ত ক্রিকেটের হিসেবে দলের সঙ্গে কাউকে নেয়া হয় তাহলে সেই তালিকায় জায়গা পেতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি