সিলেট | |
প্রকাশিত: 1:11 AM, April 11, 2019
প্রভাতবেলা প্রতিবেদক: গুরুতর অসুস্থ সাংবাদিক মাহফুজ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে নেওয়া হচ্ছে। তাকে বহনকারী এয়ার এ্যাম্বুলেন্সটি বুধবার রাত ১১টা ৫২ মিনিটে ঢাকা ছেড়েছে বলে জানিয়েছেন সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
মাহফুজ উল্লাহর সঙ্গে তার অষ্ট্রেলিয়া প্রবাসী বড় মেয়ে ডা. মেঘলা ও জামাতা রয়েছেন।
চিকিৎসকদের বরাত দিয়ে স্বপন জানান, সাংবাদিক মাহফুজ উল্লাহ হৃদরোগ, কিডনি ও ফুসফুসের জটিলতায় ভুগছেন।
গত ২ এপ্রিল অসুস্থ হয়ে পড়লে মাহফুজ উল্লাহকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেন। হাসপাতালে ভর্তি হওয়া থেকে শুরু করে ব্যাংকক নেওয়ার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন বলেও স্বপন জানান।
স্কয়ার হাসপাতাল ছাড়ার আগে তাকে বিদায় জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস-চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ জানান চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।
শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় মাহফুজউল্লাহকে সিঙ্গাপুরের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে।
সাংবাদিক মাহফুজ উল্লাহ দেশের একজন প্রথিতযশা সাংবাদিক। ছাত্রজীবনে বাম রাজনীতি করা মাহফুজ উল্লাহ ষাটের দশকে ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। তিনি সাংবাদিকতা ছাড়াও খন্ডকালীন শিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। পরে তিনি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে শিক্ষকতায় নিয়োজিত ছিলেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি