ওসমানী হাসপাতালে আবারো ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

প্রকাশিত: 3:30 AM, October 25, 2020

ওসমানী হাসপাতালে আবারো ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

প্রভাতবেলা প্রতিবেদক, সিওমেক ♦ ওসমানী হাসপাতালে আবারো ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। রোগীর  স্বজনদের সাথে হাসপাতালের চিকিৎসক নার্স সহ স্টাফ গেইট বন্ধ করে মারপিট করার ঘটনাও ঘটেছে। ঘটনাটি ঘটেছে  শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে।

প্রত্যক্ষদর্শীরা প্রভাতবেলাকে জানান, ওসমানী হাসপাতালে চিকিৎসকদের অবহেলা ও ভুল চিকিৎসায় মারা যান এক মহিলা। তিনি টুকের বাজার নয়গ্রামের ফুল মিয়ার মা। মারা যাওয়ার পর রোগীর আত্নীয়-স্বজনরা প্রতিবাদ করলে ডাক্তারসহ স্টাফরা গেইট বন্ধ করে তাদের উপর হামলা করেন। হামলাকারীরা হেমলেট পরিহিত ছিল।

নিহত মহিলার ছেলে ফুল মিয়া নিজেকে ফটো সাংবাদিক পরিচয় দিলে হাসপাতালে কর্মরতরা আরো উত্তেজিত হয়ে উঠে।

এক পর্যায়ে নিহতের পরিবারের সদস্যদের ডেকে নেন হাসপাতালের উপপরিচালক। তিনি স্বজনদের শান্তনা দিয়ে বলেন, কিভাবে মারা গেলেন তা তদন্ত করে দেখা হবে।

আবার স্বজনরা বলছেন, হাসপাতালের উপপরিচালক ভুল চিকিৎসায় মারা যাওয়ার ঘটনাটি স্বীকার করেছেন বলেছেন রোগীর মারা যাওয়ার মতো অবস্থা ছিলো না।

এ ঘটনায় হাসপাতাল পুলিশের নিকট একটি অভিযোগ প্রদান করেছেন নিহত মহিলার ছেলে  ফুল মিয়া।

হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায়  রোগীর স্বজনদের মারপিট ও ভুল চিকিৎসায় মারা যাওয়া বিষয়ে শীঘ্রই নিহতের স্বজনদের সঙ্গে বসবেন বলে জানান।  সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বস্থ করেন।

এদিকে, নিহতের ছেলে ফুল মিয়া জানান, ডাক্তারের নিকট বার বার ধরনা দেওয়ার পর ডাক্তার বা সিস্টার কেউ আসেন নি। পরে যে সিস্টার এসে আমার মাকে ইনজেকশন পুষ করেন তার ইনজেকশন পুষ করার ৫ মিনিটের মাথায় আমার মা মারা যান।

এদিকে নিহত মহিলা টুকের বাজার নয়াগ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদের সাংগঠনিক সম্পাদক ফুল মিয়ার মা। মরহুমার নামাযের জানাযা  রবিবার বাদ যোহর সাহেবের গাও জামেম সজিদ অনুষ্ঠিত হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ