সিলেট ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৭
ওয়েলিংটন টেস্টে টাইগারদের ৫৯৫ রানের ইনিংসের বিপরীতে তৃতীয় দিন শেষে লাথামের ১১৯ রানে ভর করে ৭৭ ওভারে ৩ উইকেটে ২৯২ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড।
ম্যাচটা বেশ জমে উঠেছে বলা যায়। তবে চিন্তামুক্ত নন কেউ। টাইগারদের রেকর্ডময় টেস্ট ম্যাচ হলেও দুশ্চিন্তা তাড়া করছে। যদি অঘটন ঘটে ?
এদিকে তৃতীয় দিনের খেলা শেষ হবার আগেই রস টেইলরকে বিদায় করেন কামরুল হাসান রাব্বি। ভাঙেন ৭৪ রানের পার্টনারশিপও। দলীয় ২০৫ রানের মাথায় রিয়াদের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে গেছেন টেইলর। আউট হওয়ার আগে ৪০ রান করেছেন টেইলর।
কিউই শিবিরে দ্বিতীয় আঘাত হানেন অভিষিক্ত বোলার তাসকিন আহমেদ। দলীয় ১৩১ রানের মাথায় ৭৩ রানের জুটি ভেঙে উইলিয়ামসনকে বিদায় করলেন তাসকিন। আউট হওয়ার আগে ৫৫ বলে ৫৩ রান করেছেন নিউজিল্যান্ড অধিনায়ক।
ওয়েলিংটন টেস্টে বাংলাদেশের দেয়া ৫৯৫ রানের বিশাল সংগ্রহ তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় কিউইরা। রাব্বীর প্রথম বলেই উইকেট সাজঘরে ফিরে যান জিৎ রাভাল। উইকেট রক্ষক ইমরুল কায়েসের হাতে ক্যাচ দিয়ে ২৭ রান করে বিদায় নেন এই বাঁহাতি ওপেনার।
সাত নম্বরে ব্যাট করতে নামা সাব্বির রহমান খুব একটা হতাশ করেননি। দলকে উপহার দেন ৫৪ রান। শেষ পর্যন্ত তৃতীয় দিনের প্রথম সেশনে ৮ উইকেটে ৫৯৫ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।
তৃতীয় দিনের শুরুতেই উইকেটের দেখা পায় নিউজিল্যান্ড। পেসার নেইল ওয়াগনারের বলে দ্বিতীয় স্লিপে টেলরের হাতে ক্যাচ তুলে দেন তাসকিন আহমেদ। নিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে তাসকিনের ব্যাট থেকে এলো ৩ রান।
সাকিব আল হাসানের রেকর্ডময় ডাবল সেঞ্চুরি, মুশফিকুর রহিমের ১৫৯ রানের সুবাদে দ্বিতীয় দিন শেষে ৭ উইকেটে ৫৪২ রান করে বাংলাদেশ। সাকিব আল হাসান ২৭৬ বলে ৩১ চারের সাহায্যে করেন ২১৭ রান।
মুশফিকুর রহিম ২৬০ বলে ২৩ চার ও ১ ছক্কায় করেন ১৫৯ রান। তবে দিনের শেষ বলে আউট হয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ১০ রানে অপরাজিত থাকেন সাব্বির রহমান।
এদিকে টাইগারদের দুশ্চিন্তা তাড়া করছে। কেননা, ওয়েলিংটনের আকাশে বাতাসের শন শন শব্দের সঙ্গে মেঘের আনাগোনা চলছে। সকাল থেকেই এই মেঘ এই রোদ।
আবহাওয়ার পূর্বাভাসও খুব একটা ভালো নয়। পূর্বাভাস বলছে, বিকালের পর থেকে বাতাসের তীব্রতা অনেকগুণ বেড়ে যাবে। সঙ্গে আকাশও মেঘে ঢেকে যাবে। তার উপর বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এমন তীব্র বাতাস সামাল দিতে হচ্ছে টাইগারদের। প্রচণ্ড বাতাসে বোলিং ও ফিল্ডিং করাও মোটেও সহজ নয়। তাছাড়া পেসারদের বাতাসের বিপরীতে বল করতে হচ্ছে। যেখানে তাসকিন, শুভাশিস ও রাব্বিরা একবারেই নতুন। ফলে ম্যাচ বের করে আনা টাইগারদের জন্য খুব একটা সহজ কাজ হবে না।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ১৫২ ওভারে ৫৯৫/৮ ইনিংস ঘোষণা (তামিম ৫৬, ইমরুল ১, মুমিনুল ৬৪, মাহমুদউল্লাহ ২৬, সাকিব ২১৭, মুশফিক ১৫৯, সাব্বির ৫৪*, মিরাজ ০, তাসকিন ৩, রাব্বি ৬*; বোল্ট ২/১৩১, সাউদি ২/১৫৮, ডি গ্র্যান্ডহোম ০/৬৫, ওয়াগনার ৪/১৫১ স্যান্টনার ০/৬২, উইলিয়ামসন ০/২০)।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি