সিলেট ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, জুন ১, ২০১৮
অানন্দঝর্ণা ডেস্ক: বলিউড এবং বিবাদ যেন একে অপরের পরিপূরক। গ্ল্যামারের এই দুনিয়ায় প্রায় দিনই নতুন নতুন গোপনীয়তা প্রকাশ পায়, বিবাদ বাঁধতে দেখা যায়। এবার সেই বিবাদেই জড়িয়েছে বলিউডের নামকরা ডাইরেক্টর এবং প্রোডিউসার করণ জোহরের নাম। সম্প্রতি কঙ্গনা রানাউতের সঙ্গে বিবাদে ফেঁসে গিয়েছিলেন তিনি। তাহলে আবার তিনি কি করে বসলেন যে বিবাদের সম্মুখীন হতে হলো তাকে?
বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা ফাঁস করেছেন অবাক করা তথ্য। “এ দিল হ্যা মুশকিল” সিনেমার শুটিংয়ের সময় খারাপ ভাবে তাকে স্পর্শ করতেন করণ জোহর- এমনই অভিযোগ করেছেন তিনি। করণ জোহরের শো “কফি উইদ করণ” এও অনুষ্কা করণের সামনে সরাসরি বলেছেন যে তিনি করণের বিরুদ্ধে সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেসও করতে চেয়েছিলেন। “কফি ইউডি করণ” এ করণ অনুষ্কাকে বলেছিলেন যে “এ দিল হ্যা মুশকিল” সিনেমার শ্যুটিং চলাকালীন অনুষ্কাকে খুব সুন্দর দেখাচ্ছিল। সেইসময় অনুষ্কা করণের ক্রাশেও পরিণত হয়েছিল। করণের এই কথারই উত্তর দিতে অনুষ্কা শ্যুটিং চলাকালীন করণের ব্যবহারের কথা বলতে গিয়ে তার বিরুদ্ধে কেস করার কথা টেনে আনেন।
অন্য কোথাও নয়, সরাসরি করণের শোতেই করণের সামনে তার খারাপ স্পর্শের ব্যাপারে কথা বলেছেন অনুষ্কা। এমনকি শুধু অনুষ্কার সাথেই নয়, মনিস মালহোত্রার পার্টিতে জ্যাকলিনের সাথেও নাকি এরকমই করেছিলেন করণ.- এমনটাও সসসরি জানিয়েছেন অনুষ্কা। করণ-অনুষ্কার মধ্যে বিবাদ উত্তরোত্তর বাড়তে থাকায় অনুষ্কার সঙ্গে আসা ক্যাটরিনা সেই মুহূর্তে অন্যান্য কথার মাধ্যমে মামলাটিকে শান্ত করারও চেষ্টা করেছেন। ক্যাটরিনা বলেন তারা এই ব্যাপারে পরেও কথা বলতে পারেন, করণ-অনুষ্কার মধ্যে কিছু খারাপ হোক তা চাননা ক্যাটরিনা। তিনি অনুষ্কাকে বলেন যে হতে পারে করণের স্পর্শ তার খারাপ লেগেছে, কিন্তু করণের সেরকম কোনো মানসিকতা ছিলোনা ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি