করোনায় ২৪ ঘন্টায় আক্রান্ত ১২৭৩, মৃত্যু ১৪

প্রকাশিত: 6:24 PM, May 17, 2020

করোনায় ২৪ ঘন্টায় আক্রান্ত ১২৭৩, মৃত্যু ১৪

 

প্রভাতবেলা প্রতিবেদক:

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ১,২৭৩ জন করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২২,২৬৮। এছাড়া একই সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪ জন। এনিয়ে মোট মারা গেলেন ৩২৮ জন।

 

রবিবার (১৭ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

 

অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮,১১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়।

 

গতকাল শনিবার পর্যন্ত করোনা ভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা করা হয়েছিল ৬,৭৮২টি। এরমধ্যে নতুন শনাক্ত হয়েছিলেন ৯৩০ জন। মোট শনাক্ত হয়েছিলেন ২০,৯৯৫ জন। আর গতকাল আরও ১৬ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ৩১৪ জন। এছাড়া গতকাল সুস্থ হয়েছিলেন ২৩৫ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৪,১১৭ জন।

আরও পড়ুন  ঢাকা বারের নির্বাচনে আ’লীগ ১৪ বিএনপি জামায়াত ১৩ পদে জয়ী

 

আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।

 

করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকা, রমজানে স্বাস্থ্যবিধি মেনে চলা, বেশি বেশি পানি ও তরল জাতীয় খাবার, ভিটামিন সি ও ডি সমৃদ্ধ খাবার খাওয়া, ডিম, মাছ, মাংস, টাটকা ফলমূল ও সবজি খাওয়াসহ শরীরকে ফিট রাখতে নিয়মিত হালকা ব্যায়াম এবং স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।

 

দেশে করোনা ভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ