সিলেট | |
প্রকাশিত: 5:04 PM, December 7, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেট জেলা বিএনপি’র আহবায়ক কমিটি গঠনের বছর পেরোলেও আহবায়ক কামরুল হুদা জায়গীরদারের নানা অদূরদর্শী ও সংগঠন বিরোধী সিদ্ধান্তে সাংগঠনিক কার্যক্রমে দেখা দিয়েছে বিশৃংখলা । এমনকি আহবায়ক দলের কেন্দ্রীয় ও বিভাগীয় দায়িত্বপ্রাপ্তদের নির্দেশনা না মেনে সাবেক সভাপতি-সম্পাদকের নির্দেশ বাস্তবায়ন করে দলের মধ্যে বিভাজন তৈরী করছেন ।
সোমবার (৭ ডিসেম্বর) নগরীর একটি রেষ্টুরেন্টে জেলা বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করা হয় ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য এডভোকেট আশিক উদ্দিন আশুক বলেন, সাবেক সভাপতি আবুল কাহের শামীম ও সাধারন সম্পাদক আলী আহমদের ইন্ধনে আহবায়ক সম্পূর্ণ একপেশে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা ও পৌর বিএনপি’র কমিটি গঠন করেন । কমিটি ঘোষণার পর বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দের প্রতিবাদে কেন্দ্রীয় প্রতিনিধি দল সিলেটে এসে সবার সাথে আলোচনা করে উপজেলা/পৌর কমিটিগুলোর কার্যক্রম স্থগিত করেন । পরবর্তীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিটি কমিটিতে বাদপড়াদের অন্তর্ভক্ত করে সমন্বয় করার নির্দেশনা দিলেও যে সমন্বয় কমিটি করা হয়েছে, সে কমিটির বিষয়ে জেলা আহবায়ক কমিটির অধিকাংশ নেতৃবৃন্দ অবগত নন ।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, সাবেক সভাপতি ও সম্পাদক দলের ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বকে বাদ দিয়ে উপজেলা ও পৌর কমিটিতে নিজেদের বলয় তৈরীর মাধ্যমে আবারও জেলা বিএনপি’র নেতৃত্বে আসতে চাচ্ছেন । তাদের এ অপপ্রয়াসে জেলা বিএনপি’র সাংগঠনিক কাঠামো হুমকির সম্মুখীন । তাছাড়া কেন্দ্রীয় ও বিভাগীয় দায়িত্বপ্রাপ্তদের উদাসীনতা ও তাৎক্ষনিক পদক্ষেপ না নেওয়ার ফলে সিলেট বিএনপি আজ নেতৃত্ব শুণ্য ।
সংবাদ সম্মেলনে, জেলা বিএনপি’র এই ক্রান্তিকালে, চলমান অচলাবস্থার অবসানে বর্তমান কমিটির কার্যক্রম স্থগিত করে একটি সুন্দর ও সুশৃংখল কাউন্সিল আয়োজনে সুনির্দিষ্ট নির্দেশনাসহ কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপ কামনা করা হয় ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাইয়ুম চৌধুরী, আহবায়ক কমিটির সদস্য এড. আশিক উদ্দিন আহমদ, আহবায়ক কমিটির সদস্য আব্দুল মান্নান, আহবায়ক কমিটির সদস্য এড. এমরান আহমদ চৌধুরী, আহবায়ক কমিটির সদস্য আহমেদুর রহমান চৌধুরী, আহবায়ক কমিটির সদস্য নাজিম উদ্দিন লস্কর, আহবায়ক কমিটির সদস্য ইশতিয়াক সিদ্দিকী, আহবায়ক কমিটির সদস্য এড. হাসান আহমদ পাটোয়ারী রিপন ও আহবায়ক কমিটির সদস্য মাহবুবুল হক চৌধুরী প্রমূখ ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি