সিলেট ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:৪৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৪
রোববার (২৮ এপ্রিল) জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক আলমগীর কবির শিপন।
কুড়িগ্রাম জেলা বিএনপির দফতর সম্পাদক আশরাফুল হক রুবেল জানান, যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, পৌর বিএনপির সভাপতি বিপ্লব, পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বুলেট, জেলা বিএনপির সদস্য জামিলকে কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, গত বছরের নভেম্বরে কুড়িগ্রাম সদর থানায় ১৬ জন বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলা হয়। সেই মামলায় সাতজন জামিন নিতে গেলে একজনকে জামিন দিয়ে বাকি ছয়জনকে কারাগারে পাঠানো হয়।
কুড়িগ্রাম সদর থানার ওসি মাসুদুর রহমান জানান, বিএনপির নেতাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি