সিলেট ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২১
প্রতিনিধি, কুলাউড়া:
মৌলভীবাজারের কুলাউড়ায় স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে টি-১০ ক্রিকেট লীগের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ মার্চ) দুপুর ১২টায় নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে হার্ন্ডন বেঙ্গল ইউএসএ’র আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় আবুল হাসান রাজুর সার্বিক তত্ত্বাবধানে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।
উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব এহসান আহমদ টিপুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
বিশেষ অতিথির বক্তব্য দেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য রেমন্ড আরেং, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেণু, পৌর মেয়র ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. এনামুল ইসলাম, জাসদ নেতা মঈনুল ইসলাম শামীম, সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, আজিজুল ইসলাম, খালেদ পারভেজ বখ্শ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও কেবিসি নিউজের হেড অব নিউজ এম. আতিকুর রহমান আখই, মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, আজকের পত্রিকা প্রতিনিধি এস আলম সুমন, বাংলাদেশ টুডে প্রতিনিধি শাকির আহমদ, দৈনিক গণজাগরণ পত্রিকা ও সিলেট ভয়েস কুলাউড়া প্রতিনিধি এনামুল আলম প্রমুখ।
টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ নেয়। উদ্বোধনী খেলায় জয়পাশা রয়েল্স বনাম কাছুরকাপন ক্লাব মোকাবেলা করে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি