কোম্পানীগঞ্জে বজ্রপাতে পিতা-পুত্রের মৃত্যু

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০১৭

প্রভাতবেলা ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বজ্রপাতে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। তারা হচ্ছে-উপজেলার তেলিখাল ইউনিয়নের দলইরগাঁও গ্রামের ফজল উদ্দিন(৪২) এবং তার পুত্র নুর উদ্দিন(১১)।
কোম্পানীগঞ্জ থানার ওসি আলতাফ হোসেন জানান, শনিবার সকাল ৮টার দিকে প্রচন্ড ঝড়ের সাথে বজ্রপাতও হয়। এ সময় নিজ ঘরে বজ্রপাতে ফজল উদ্দিন ও তার ছেলে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শনিবারই নিহতদের দাফন সম্পন্ন হয়েছে বলে জানান ওসি।

এমএমআ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ